সাম্প্রতিক :
শুক্রবার থেকে বিমানে বহনযোগ্য চার্জার ব্যবহার নিষিদ্ধ জাপানে জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের বিল পাস করেছে জাপানের সংসদের নিম্নকক্ষ মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর মিছিল টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল লোডশেডিং নিয়ন্ত্রণে মন্ত্রীকে তৎপরতা জোরদারের আহ্বান রিজভীর রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত তাদের অগ্রযাত্রা প্রমাণ করে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গঠনে সরকার সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই আন্দোলন প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে মানুষ জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছিল এবং বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে কাজ করছে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com