সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বিরোধী দলের সংসদ সদস্যদের সংসদীয় জ্ঞান ও আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাদের রাজনীতি শেখার পরামর্শ দিয়েছেন।বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, বিরোধী দলের অনেক সদস্য সংসদীয় কার্যপ্রণালীর মৌলিক বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। কোন বিধিতে কীভাবে কথা বলতে হয় কিংবা কোন ইস্যুতে কীভাবে বক্তব্য উপস্থাপন করতে হয়—এসব বিষয়ে তাদের ঘাটতি রয়েছে। এ অবস্থায় বিরোধী দলকে সংসদীয় রীতিনীতি শেখাতে বিশেষ কর্মশালার আয়োজনের প্রস্তাব দেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল কখনোই জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারেনি, যার ফলে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। নির্বাচনের আগে নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হওয়াকে তিনি রাজনৈতিক ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি বলেন, দেশের একটি বড় অংশ জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে এবং বিএনপির প্রস্তাবিত কাঠামোর প্রতিও সমর্থন জানিয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, বর্তমান সংসদ কোনো দয়ার দান নয়; এটি দীর্ঘ সংগ্রামের ফল। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি বহু মামলার সম্মুখীন হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন বলেও উল্লেখ করেন।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নষ্ট হতে দেওয়া হবে না। জনসমর্থনহীন রাজনীতি পরিহার করে গঠনমূলক ভূমিকা পালনের জন্যও তিনি বিরোধী দলকে আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com