সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বলেছেন, দেশে এ বছরের পরেও চলার মতো পর্যাপ্ত ন্যাপথা-ভিত্তিক পেট্রোকেমিক্যাল পণ্য মজুত করা যাবে বলে অনুমান করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে এই মন্তব্য করেন তাকাইচি।

অপরিশোধিত জ্বালানি তেল থেকে ন্যাপথা পাতন করে নেয়া হয় এবং এটি বিভিন্ন ধরনের প্লাস্টিক ও অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। সরকার এর আগে জানিয়েছিল যে, জাপান ছয় মাসেরও বেশি সময় ধরে চলার মতো ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে পারবে বলে অনুমান করা হচ্ছে।

নতুন এই সম্ভাবনা তৈরির ক্ষেত্রে তাকাইচি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে ন্যাপথার অভ্যন্তরীণ উৎপাদন অব্যাহত থাকা; ইরান সংঘাতের আগের সময়ের তুলনায় মে মাসে যুক্তরাষ্ট্র, আলজেরিয়া এবং মধ্যপ্রাচ্যের বাইরের অন্যান্য স্থান থেকে ন্যাপথার আমদানি আনুমানিক তিনগুণ বৃদ্ধি; এবং ন্যাপথার বিদ্যমান অভ্যন্তরীণ মজুতের ব্যবহার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com