সাম্প্রতিক :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র ৬ জাতীয় মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়ছে জাপান জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তাকাইচি শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি : রাষ্ট্রপতি পিছিয়েছে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, বন্ধ বাস টার্মিনাল সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ

সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম-এর উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকরা। তারা অবিলম্বে আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার (৩ মে) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা অভিযোগ করেন, গত চার মাস ধরে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বক্তারা বলেন, আদালত কক্ষ একটি উন্মুক্ত পাবলিক প্লেস, যেখানে বিচার কার্যক্রম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকার কথা। সেখানে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া শুধু পেশাগত প্রতিবন্ধকতাই নয়, বরং এটি সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

সাংবাদিক নেতারা আরও জানান, দীর্ঘদিন ধরে আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের অবাধ প্রবেশাধিকার ছিল। তবে জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মৌখিকভাবে এজলাসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

তারা বলেন, অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মী এবং শতাধিক সাংবাদিক অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com