সাম্প্রতিক :
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র ৬ জাতীয় মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়ছে জাপান জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তাকাইচি শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি : রাষ্ট্রপতি পিছিয়েছে জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর থানা ঘেরাও, বন্ধ বাস টার্মিনাল সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনও চলমান থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

প্রায় ১৩ বছর আগে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি নেয়। ওই সময় ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, নারী নীতি বিরোধিতা এবং ১৩ দফা দাবিকে কেন্দ্র করে তারা এই কর্মসূচি ঘোষণা করেছিল।

২০১৩ সালের ৫ মে সারাদিন ব্যাপী উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে এলাকা খালি করা হয়।

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, ওই অভিযানে নিহত ৩২ জনের তথ্য তদন্তে উঠে এসেছে এবং তদন্ত শেষ পর্যায়ে পৌঁছালেও পূর্ণাঙ্গ সংখ্যা ও চূড়ান্ত তথ্য এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com