সাম্প্রতিক :
চীনের বাণিজ্যিক জোটে যেতে প্রস্তুত বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট পুলিশের পোশাক নিয়ে যত কাহিনী! এবার নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ দেশে আরো ১৭ শিশুর প্রাণ গেল হামে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ আবারো ৩ দিনের রিমান্ডে মনোনয়ন সংগ্রহে বাধার ‍মুখে আওয়ামীপন্থী আইনজীবীরা শিন ওকুবো ইন্টারফেস ২০২৬ উপলক্ষে ‘জাপান বাংলা প্রেস’-এর বিশেষ মুদ্রিত সংখ্যার জন্য লেখা আহবান। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে মাত্র ৬ জাতীয় মজুদ থেকে অতিরিক্ত তেল ছাড়ছে জাপান

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ আবারো ৩ দিনের রিমান্ডে

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিন চৌধুরী-কে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিব উল্ল্যাহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে বলেন, আসামি বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ; তিনি ইতোমধ্যে ১৪ দিন রিমান্ডে থাকার পর অসুস্থ হয়ে পড়েন এবং ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করে তার রিমান্ড বাতিলের আবেদন করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকার আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন ভিকটিম বিপ্লব শেখ (১৯)। এ সময় এজাহারনামীয় প্রধান আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে সশস্ত্র ব্যক্তিরা মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর ভিকটিমের পিতা পারভেজ শেখ মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িতদের ভূমিকা যাচাই এবং অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৩ মার্চ বারিধারা এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাকে একাধিক মামলায় কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com