সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা : ডা. জাহেদ উর রহমান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সাংবাদিকতার পেশায় শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও রেগুলেশন দ্রুত প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, সাংবাদিক হওয়ার জন্য কিছু প্রয়োজনীয় নীতিমালা ও রেগুলেশন থাকা দরকার বলে জেলা প্রশাসকরা (ডিসি) মত দিয়েছেন। বিষয়টি তথ্য মন্ত্রণালয়ও গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং দ্রুতই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসিদের আলোচনায় সরাসরি রাজনৈতিক প্রভাবের বিষয়টি উঠে আসেনি। তবে অনলাইনভিত্তিক ডিজিটাল মিডিয়ার বিস্তারের কারণে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রশাসন অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তারা মত দিয়েছেন।

তিনি বলেন, ডিসিদের মতে সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট কোড অব কন্ডাক্ট ও প্রয়োজনীয় নীতিমালা থাকলে সবাই নিজেদের দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালন করতে পারবেন। এতে কাজের পরিবেশে শৃঙ্খলা বজায় থাকবে এবং অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা কমবে।

উপদেষ্টা আরও বলেন, নীতিমালা থাকলে প্রশাসন ও গণমাধ্যম উভয় পক্ষের কাজের সমন্বয় সহজ হবে এবং দায়িত্ব পালনে স্বচ্ছতা ও পেশাদারিত্ব বৃদ্ধি পাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com