📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা সাময়িক বরখাস্তজাপান৫ বছরে ৩৬ হাজারের বেশি বিদেশি প্রশিক্ষণার্থী নিখোঁজ জাপানেজাপানবিদেশি কর্মীদের জন্য নতুন জাপানি ভাষা পরীক্ষার কথা ভাবছে জাপানজাপানজাপানে এবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে অনিগিরি (Onigiri) আকারে!শোবিজঢাকায় সংবাদ সম্মেলনে বাংলায় বললেন ওটিলিয়া, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’আন্তর্জাতিকরোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?রাজনীতিপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হওয়ার খবর ভুয়া, জানালেন সোহেল নিজেইরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা সাময়িক বরখাস্তজাপান৫ বছরে ৩৬ হাজারের বেশি বিদেশি প্রশিক্ষণার্থী নিখোঁজ জাপানেজাপানবিদেশি কর্মীদের জন্য নতুন জাপানি ভাষা পরীক্ষার কথা ভাবছে জাপানজাপানজাপানে এবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে অনিগিরি (Onigiri) আকারে!শোবিজঢাকায় সংবাদ সম্মেলনে বাংলায় বললেন ওটিলিয়া, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’

গোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একই সঙ্গে গোপালগঞ্জে অবিলম্বে সব ধরনের নাগরিক সুবিধা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে এবং নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

তবে মুষ্টিমেয় দুর্বৃত্তের অপরাধের জন্য জেলার সব মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে উল্লেখ করেন তিনি। এ কারণে গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে বলে দাবি জানান আসিফ নজরুল।

পোস্টে তিনি আরও লেখেন, শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। কিন্তু এখন যেন সেই ধরনের কাজ আর না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং স্থানীয় বিরোধকে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑