নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি ত্যাগ করা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন শুনানি করে তার প্রার্থিতা বহাল রাখেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন।
