২২ কর্মকর্তা সহকারী সচিব পদে পদোন্নতি

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদেরকে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সিনিয়র সহকারী সচিব শিফা নুশরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের পরামর্শ অনুযায়ী এই পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডের (২২,০০০–৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) হিসেবে উন্নীত হয়েছেন। একইসঙ্গে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com