সাম্প্রতিক :
মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক জেআইসিতে গুম-নির্যাতন : আযমীকে আজও জেরা করবে আসামিপক্ষ ১০ আগস্টের পর ড. ইউনূস ভিভিআইপি সুবিধা পাবেন না নারীদের ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ৫ মামলায় আইভীর জামিন নিয়ে আদেশ ৩ মে নিইগাতায় পুনরায় চালু হওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন জাপানের শিল্পমন্ত্রীর

খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করলেন শেখ হাসিনা

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম আইএএনএস-কে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আইএএনএস সংবাদমাধ্যমে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, “বেগম খালেদা জিয়া অসুস্থ, বিষয়টি জেনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে তা এখনও সম্ভব হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com