কাঁচিকাটায় খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদ

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

শরিয়তপুর-২ আসনের বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণের উপস্থিতিতে কাঁচিকাটা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম আব্দুল হামিদের নেতৃত্বে।

মিলাদ মাহফিলে কাঁচিকাটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং তাঁর কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্রের সংকটকালে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মিলাদ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com