সাম্প্রতিক :
এশিয়ায় জ্বালানি সরবরাহ জোরদারে ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে: জ্বালানি প্রতিমন্ত্রী ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৮ মাসে ড. ইউনূস দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছেন: মনজিল মোরসেদ স্বাধীনতা পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে’ বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

ছয় মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ৬০ হাজার কোটি টাকা

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কম রাজস্ব আদায় এবং বৈদেশিক ঋণ প্রবাহে ভাটা পড়ায় চলতি অর্থবছরে ব্যয় নির্বাহে আবারও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়াচ্ছে সরকার। অর্থবছরের শুরুতে ব্যাংক ব্যবস্থা থেকে নিট ঋণ পরিশোধ করা হলেও মাঝামাঝি সময়ে এসে সরকারের ঋণ গ্রহণের গতি দ্রুত বেড়েছে। এতে ব্যাংকিং খাতে চাপ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে নিট ঋণ নিয়েছে ৫৯ হাজার ৭৫৬ কোটি টাকা। যা চলতি অর্থবছরের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৪৫ শতাংশ।

চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয় মাস চার দিনেই এর অর্ধেকের বেশি ঋণ নেওয়া হয়ে গেছে।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার সরকারের ব্যাংক ঋণ গ্রহণের হার বেড়েছে বহুগুণ। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস চার দিনে সরকারের নিট ব্যাংক ঋণ ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬১৯ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে সরকারের নিট ব্যাংক ঋণ ছিল মাত্র ৮ হাজার ৩১২ কোটি টাকা। তবে চলতি অর্থবছরের ৩০ অক্টোবর পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ৫০৩ কোটি টাকা কমেছিল।

তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ৩০ জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের মোট ঋণের স্থিতি ছিল ৪ লাখ ৫২ হাজার ৪৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকায়। অর্থাৎ ছয় মাস চার দিনে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের নিট ঋণ বেড়েছে ৩৫ হাজার ৭৫০ কোটি টাকা।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের স্থিতি গত অর্থবছরের ৩০ জুনে ছিল ৯৮ হাজার ৪২৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৪ জানুয়ারি পর্যন্ত বেড়ে হয়েছে ১ লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা। ফলে এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ বেড়েছে ২৪ হাজার ৬ কোটি টাকা। অথচ গত অর্থবছরের একই সময়ে সরকার বাংলাদেশ ব্যাংককে ৫৪ হাজার ৯২৭ কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল।

সব মিলিয়ে বর্তমানে ব্যাংক খাত থেকে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকায়।

খাত সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছরের শুরুতে উন্নয়ন ব্যয় কম থাকায়, রাজস্ব আয়ের তুলনামূলক ভালো প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণপ্রাপ্তির কারণে সরকারের ঋণচাহিদা কম ছিল। তবে বর্তমানে উন্নয়ন ব্যয়ের গতি বৃদ্ধি, সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগ, নির্বাচনি ব্যয়, ভর্তুকি এবং সুদ পরিশোধের চাপ বাড়ায় সরকার আবারও ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়াচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com