সাম্প্রতিক :
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ঢাকার বড় সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ বৃহস্পতিবারও অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন নাঈম হাওলাদার গতকাল বুধবার এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ পালন করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া অল্প সময়ের জন্য মহাখালী এলাকাতেও সড়ক অবরোধ করা হয়।

এই অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

শিক্ষার্থীদের দাবি, দ্রুত অধ্যাদেশ জারি না হলে তাদের আন্দোলন আরও জোরালো করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com