সাম্প্রতিক :

পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত

  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে একটি স্থান চূড়ান্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, গণভবনের পাশেই এই বাসভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে স্থাপত্য অধিদপ্তর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চূড়ান্ত মতামত নিয়ে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ অথবা সংসদ ভবনসংলগ্ন স্পিকারের বাসভবন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নির্ভর করবে নতুন প্রধানমন্ত্রীর পছন্দের ওপর। প্রয়োজনে স্পিকারের বাসভবনের সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনও একত্রে ব্যবহারের ব্যবস্থা রাখা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে শেরেবাংলানগরের গণভবন ব্যবহৃত হতো। তবে জুলাই অভ্যুত্থানের পর গণভবন ধ্বংসস্তূপে পরিণত হলে অন্তর্বর্তী সরকার সেটিকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়। বর্তমানে জাদুঘর নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন যে এলাকায় নির্মিত হচ্ছে, তা সংসদ ভবন কমপ্লেক্সের সামগ্রিক নকশায় কোনো প্রভাব ফেলবে কি না—এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্থাপত্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com