সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)–র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, রাজধানী ঢাকা থেকে অভিযান শুরু হয়ে ধীরে ধীরে তা সারা দেশে বিস্তৃত করা হবে। ইতোমধ্যে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএমপি সদরদপ্তর পরিদর্শনকালে তিনি অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার (ডিসি), অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেছেন। তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের নানা চ্যালেঞ্জ কাটিয়ে পুলিশ বাহিনীকে জনমুখী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশের ঐতিহাসিক ভূমিকা পুনরুদ্ধারে সরকার কাজ করছে, যাতে জনগণের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হয় এবং পুলিশকে সত্যিকার অর্থে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করা যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com