সাম্প্রতিক :
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে হামের টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট

সরকারি দলের সংসদীয় সভা, স্পিকারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

সরকারি দলের সংসদীয় সভা, স্পিকারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারেসরকারি দলের সংসদীয় সভা আগামী বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবন–এর সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, এই বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন—এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে।

এছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালি সম্পর্কিত বিভিন্ন বিষয়েও আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com