সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন

  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল সরবরাহ ও অন্যান্য কারিগরি সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী দুই দেশ ভারত ও চীন। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পৃথক বৈঠকে এই সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, জ্বালানি খাতের সমস্যা সমাধানে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে একযোগে কাজ করবে এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে চীন অত্যন্ত আগ্রহী।

এর আগে রোববার জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। ওই বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

চলতি বছর এই চুক্তির অধীনে ইতিমধ্যে ৫ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহের বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ঢাকা।

এছাড়া চুক্তিতে থাকা অতিরিক্ত ৬০ হাজার টন ‘অপশনাল’ ডিজেল থেকেও সরবরাহ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। দুই রাষ্ট্রদূতের এমন ইতিবাচক সাড়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com