এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গভীর রাতের অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে, তবে তাৎক্ষণিকভাবে মামলাগুলোর বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‘এক-এগারো’ নামে পরিচিত ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং সে সময়ের বিভিন্ন কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *