সাম্প্রতিক :
ভিয়েতনাম ও অস্ট্রেলিয়া সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী বিরোধী দলের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর বৈঠক হামে আক্রান্তদের ৭৪ শতাংশই ছিল টিকার বাইরে : ডিজি স্বাস্থ্য অধিদফতর সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এনআইডি আবেদনে ‘সনদ’ বাধ্যতামূলক করল ইসি মে মাসে জাপানে তেল সরবরাহের প্রায় ৬০ শতাংশ আসবে বিকল্প উৎস থেকে পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

দেশজুড়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকটকে পুঁজি করে রাজবাড়ীসহ বিভিন্ন জেলায় সক্রিয় হয়ে উঠেছে একদল অসাধু চক্র। পাম্পগুলোতে ‘সরবরাহ নেই’ বলে সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হলেও, পাম্পের ঠিক বাইরেই খোলা বাজারে বোতলজাত পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত।

রাজবাড়ী ও আশেপাশের জেলাগুলোর পাম্পগুলোতে গত দুই দিন ধরে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে যারা মোটরসাইকেলে কর্মস্থলে ফিরছেন, তারা পড়েছেন মহাবিপদে। পাম্পে তেল না পেয়ে নিরুপায় হয়ে মানুষ রাস্তার ধারের ছোট দোকানগুলো থেকে দ্বিগুণ-তিনগুণ দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন।

ঢাকাগামী মোটরসাইকেল আরোহী হাসেম আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, পাম্পের লোকরা বলছে তেল নেই। কিন্তু পাম্পের পাশের দোকানেই বোতলে করে ২৫০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি হচ্ছে। এটা স্পষ্ট সিন্ডিকেট। পাম্প থেকে তেল সরিয়ে বাইরে বেশি দামে বিক্রি করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com