বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত: ব্যাখ্যা দিল মার্কিন দূতাবাস

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার এক লিখিত বার্তায় দূতাবাস উল্লেখ করে, যুক্তরাষ্ট্র সরকারের করদাতাদের স্বার্থ রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই অভিবাসীরা যেন অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ না করেন বা রাষ্ট্রের ওপর অতিরিক্ত বোঝা হয়ে না দাঁড়ান, সে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, যেসব দেশের নাগরিকদের মধ্যে কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ার যাচাই-বাছাই নীতিমালা আরও শক্তিশালী ও কার্যকর করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ শুধুমাত্র অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অস্থায়ী বা নন-ইমিগ্রান্ট ভিসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এদিকে এই ঘোষণার পর বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও, কবে নাগাদ এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com