সাম্প্রতিক :
গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: কাদের গনি চৌধুরী প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের শুক্রবার থেকে বিমানে বহনযোগ্য চার্জার ব্যবহার নিষিদ্ধ জাপানে জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের বিল পাস করেছে জাপানের সংসদের নিম্নকক্ষ মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর মিছিল টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল

জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের বিল পাস করেছে জাপানের সংসদের নিম্নকক্ষ

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

জাপান সরকারের গোয়েন্দা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে একটি জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের লক্ষ্যে প্রস্তাবিত বিল দেশটির সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়েছে। চলতি অধিবেশনেই উচ্চকক্ষেও বিলটি অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার নিম্নকক্ষে পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি নিয়ে চূড়ান্ত বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি-এর সমর্থনে বিলটি পাস হয়।
এছাড়া বিরোধী দলগুলোর মধ্যে সেন্ট্রিস্ট রিফর্ম অ্যালায়েন্স, ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল, সানসেইতো এবং টিম মিরাই বিলটির পক্ষে ভোট দেয়। অন্যদিকে জাপান কমিউনিস্ট পার্টি ও রেইওয়া শিনসেনগুমি বিলটির বিরোধিতা করে।

প্রস্তাবিত আইনে নতুন গোয়েন্দা ব্যুরোকে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের বিস্তৃত ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্যসমূহ সমন্বিতভাবে ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com