সাম্প্রতিক :
গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: কাদের গনি চৌধুরী প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের শুক্রবার থেকে বিমানে বহনযোগ্য চার্জার ব্যবহার নিষিদ্ধ জাপানে জাতীয় গোয়েন্দা ব্যুরো গঠনের বিল পাস করেছে জাপানের সংসদের নিম্নকক্ষ মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব দ্রব্যমূল্যে পড়বে না: বস্ত্র ও পাটমন্ত্রী প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিলো ভারত চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ–এর মিছিল টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে : মির্জা ফখরুল

প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঢাকা শিক্ষা বোর্ডের

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

চলমান এসএসসি পরীক্ষাকে ঘিরে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শনিবার (২৫ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই চক্র অবৈধভাবে অর্থ আদায় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরীক্ষাব্যবস্থা ব্যাহত করতে সক্রিয় রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে।

পরবর্তীতে ২৩ এপ্রিল আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়। ঢাকা শিক্ষা বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, প্রশ্নফাঁস সংক্রান্ত সব প্রচারণাই সম্পূর্ণ গুজব ও প্রতারণামূলক। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com