সাম্প্রতিক :
দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন এপ্রিলে মব সহিংসতায় নিহত ২১: এমএসএফ

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

দেশজুড়ে আবারও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও বৃষ্টিপাত মিলিয়ে পরিস্থিতি বিপজ্জনক রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শুক্রবার (১ মে) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী রংপুর, সিলেট ও ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

রংপুর বিভাগে রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ঢাকা বিভাগের উত্তর ও পূর্বাঞ্চলে দুপুর থেকে ভোর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে তুলনামূলক কম হতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। অন্যদিকে খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম।
এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যেও একই সময়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ৫ মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com