ব্রেন টিউমারের চিকিৎসা ও দীর্ঘ অসুস্থতা কাটিয়ে প্রায় নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটক দিয়ে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে। শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তির মাত্র ২২ ঘণ্টায় নাটকটি ১০ লাখ ভিউ অতিক্রম করেছে। পারিবারিক টানাপোড়েন ও নারীর সম্পত্তির ন্যায্য অধিকার নিয়ে নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।




