বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা নবমবারের মতো স্বর্ণের দাম কমিয়েছে। শনিবার রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। এর ফলে এক বছরের বেশি সময় পর প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকার নিচে নেমে এল। নতুন দরে ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। নভেম্বর মাসে নয় দফায় ভরিতে মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে স্বর্ণের দাম।




