দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ছোই কিয়ো-জিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল রোধে শেষ মুহূর্তে বারবার নিয়ম বদলে বিভ্রান্তি সৃষ্টির দায় নিয়ে রোববার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট লি জে মিয়ং এক ঘণ্টার মধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। কর পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী এক পরীক্ষার্থী ক্ষুদ্র ক্যামেরা ও এআই ব্যবহার করে নকলের কথা স্বীকার করার পর পরীক্ষার আগের দিন পর্যন্ত নিয়ম বদলাতে থাকে সরকার—কেবল পেনসিল ব্যবহার, পোশাকের বোতামে স্টিকার লাগানোসহ নানা নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষায় ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের ১১১টি সন্দেহভাজন নকলের ঘটনা ধরা পড়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।




