📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?বাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারেররাজনীতিবাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখতে পারবেন না: রিজভীবাংলাদেশমোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তাররাজনীতিস্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারতরাজনীতিশেখ হাসিনার বিচার করার আগে, কর্নেল অলির বিচার করতে হবে: বিএনপি নেত্রী পাপিয়াঅর্থনীতি‘১৭ হাজার টাকা মজুরি শ্রমিক স্বার্থবিরোধী মনে করি, এই প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করছি।’শিক্ষাশিক্ষার প্রকৃত মর্যাদা কোথায়?বাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারের

মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

মোহনা টেলিভিশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পল্লবী থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আক্তার হোসেন গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, তসলিম চৌধুরীর বিরুদ্ধে মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় অর্থ দিয়ে পোশাক শ্রমিকদের সংগঠিত করে হামলা, ভাঙচুর ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার সঙ্গে এই পরিকল্পনা যুক্ত ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, তসলিম চৌধুরী নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা এবং কারাবন্দি সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন; তার অর্থ ব্যবস্থাপনার দায়িত্বও তিনি পালন করতেন। তিনি কেরানীগঞ্জ কারাগারে গিয়ে কামাল মজুমদারের সঙ্গে দেখা করতেন বলেও পুলিশ জানিয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগ বিস্তারিত কিছু জানায়নি।

ছবি: ফাইল ছবি (সংগৃহীত)

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑