📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
বাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারেররাজনীতিমাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমবাংলাদেশমুফতি রুহুল আমীনের নিঃশর্ত মুক্তির দাবি পীর সাহেব দেওনারবাংলাদেশনতুন মজুরিতে অসন্তোষ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানাআন্তর্জাতিকপাকিস্তানে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যফিচার৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারেররাজনীতিমাঝরাতে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিম

৯৬ জামায়াত কর্মী দিয়ে শুরু, যেভাবে জন্ম রাজাকারের

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

রাজাকার বাহিনীর নাম সবাই জানে; কিন্তু এর জন্ম কোথায়, কার হাতে — তা অনেকেরই অজানা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নথি ও সাক্ষ্য অনুযায়ী, ১৯৭১ সালের ৫ মে খুলনার খান জাহান আলী রোডের আনসার ক্যাম্পে ৯৬ জন জামায়াত কর্মীকে নিয়ে এই বাহিনী গঠন করেন জামায়াত নেতা মাওলানা এ কে এম ইউসুফ।

তখন বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন ইউসুফ। ১৮ এপ্রিল থেকে তিনি শান্তি কমিটির মাধ্যমে লোক সংগ্রহ শুরু করেন; ২৮ এপ্রিল খাউলিয়ায় ৩০ জন ও শরণখোলায় আরও ৪০ থেকে ৫০ জন যুবকের তালিকা করা হয়। মোট ৯৬ জনকে খুলনার আনসার ক্যাম্পে প্রশিক্ষণের জন্য নেওয়া হয়।

গবেষক শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে বলেছেন, বাহিনীটির নাম ‘রাজাকার’ দেন ইউসুফ নিজেই। প্রশিক্ষিত সদস্যরা মোরেলগঞ্জের বারইখালীতে ক্যাম্প স্থাপন করেন।

পরে ১৯৭১ সালের ২ আগস্ট রাজাকার অধ্যাদেশ জারি করে আনসার বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তর করা হয়। ৭ সেপ্টেম্বরের আরেক অধ্যাদেশে রাজাকারদের পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বাহিনীটি সারা দেশে পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে কাজ করে।

রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবে এ কে এম ইউসুফের বিরুদ্ধে আইসিটি-২-এ হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৩টি অভিযোগ গঠন করা হয়।

ছবি: ফাইল ছবি (সংগৃহীত)

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑