📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
অর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমরাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীঅর্থনীতিভোটাভুটিতে চূড়ান্ত: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন ১৭ হাজার টাকাঅর্থনীতিবাংলাদেশি পণ্যে ১৮% নতুন শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রেরশোবিজআইসিইউতে অভিনেতা মামুনুর রশীদরাজনীতিবিজয়িনীর হাসিতে মুগ্ধ অ্যাডভোকেট মেহেনাজ চৌধুরীশিক্ষাহুমকির মুখে নতি স্বীকার করে আমাকে সরানো হয়েছে: অধ্যাপক রেজওয়ানা করিমরাজনীতিজামাতের বড় বড় ৮ মুনাফেকি এরাই নাকি সত্যিকারে দেশ প্রেমিক আফসোস।আন্তর্জাতিকঢাকায় মার্কিন দূতাবাসে জামায়াতের অনুপ্রবেশ! ফাঁস করলেন সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিনরাজনীতিএকমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠীর প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রীবাংলাদেশ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞারাজনীতিজামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

শেয়ার করুন:FacebookXLINE

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

নিজস্ব প্রতিবেদক

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। বুধবার (২৫ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

গত কয়েক দিন ধরে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাঁর অসুস্থতার খবর নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ, তাঁর ভাই চিত্রশিল্পী রশিদ আমিন এবং অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন অনিমেষ আইচ। তিনি জানিয়েছেন, কথাবার্তা স্বাভাবিক থাকলেও অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খুলনায় একটি উৎসবে অংশ নিয়ে ফেরার পরদিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি।

পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন ৭৮ বছর বয়সী এই শিল্পী। তিনি আরণ্যক নাট্যদলের প্রধান সম্পাদক। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে মনপুরা, মৃত্তিকা মায়া, নেকাব্বরের মহাপ্রয়াণ ও শঙ্খচিল।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑