📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
রাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা সাময়িক বরখাস্তজাপান৫ বছরে ৩৬ হাজারের বেশি বিদেশি প্রশিক্ষণার্থী নিখোঁজ জাপানেজাপানবিদেশি কর্মীদের জন্য নতুন জাপানি ভাষা পরীক্ষার কথা ভাবছে জাপানজাপানজাপানে এবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে অনিগিরি (Onigiri) আকারে!শোবিজঢাকায় সংবাদ সম্মেলনে বাংলায় বললেন ওটিলিয়া, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’শোবিজকনসার্টে গাইতে ঢাকায় ওটিলিয়া, বাংলায় বললেন ‘ভালোবাসি বাংলাদেশ’রাজনীতিহাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রীরাজনীতিহঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?রাজনীতিগোপালগঞ্জের সব মানুষকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুলরাজনীতিশেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবাংলাদেশফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট, বিমানের কর্মকর্তা সাময়িক বরখাস্তজাপান৫ বছরে ৩৬ হাজারের বেশি বিদেশি প্রশিক্ষণার্থী নিখোঁজ জাপানেজাপানবিদেশি কর্মীদের জন্য নতুন জাপানি ভাষা পরীক্ষার কথা ভাবছে জাপানজাপানজাপানে এবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে অনিগিরি (Onigiri) আকারে!শোবিজঢাকায় সংবাদ সম্মেলনে বাংলায় বললেন ওটিলিয়া, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’শোবিজকনসার্টে গাইতে ঢাকায় ওটিলিয়া, বাংলায় বললেন ‘ভালোবাসি বাংলাদেশ’রাজনীতিহাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, তাঁকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের প্রসঙ্গে তিনি বলেন, আকাঙ্ক্ষা আর বাস্তবতা এক জিনিস নয়।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই প্রত্যর্পণ চুক্তি ছাড়া তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, ডিসেম্বরে তিনি আসছেন না এবং বিষয়টি এখন মূল্যহীন ও অপ্রাসঙ্গিক।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যদের ফেরত চেয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এবং এখন জবাবের অপেক্ষায় রয়েছে। ভারতের আশ্রয়ে তাঁর অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছিলেন, বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑