নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক বাংলা সংবাদমাধ্যম ওটিএন বাংলা।
মাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার তৎপরতা চলছে এবং কূটনীতিকদের মধ্যে চলছে তথাকথিত ‘গলফ কূটনীতি’ — কুর্মিটোলা গলফ ক্লাবকেন্দ্রিক অনানুষ্ঠানিক যোগাযোগকে ইঙ্গিত করে এ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।
তবে এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক সূত্রের বক্তব্য পাওয়া যায়নি; বিশ্লেষণটি ওই মাধ্যমের নিজস্ব পর্যবেক্ষণভিত্তিক।


