📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
শিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ডশিক্ষাব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপবাংলাদেশথার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বরশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ডশিক্ষাব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপবাংলাদেশথার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বর

স্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…

শেয়ার করুন:FacebookXLINE

লুৎফর রহমান রিটন

ক’দিন আগে মিথ্যে মামলায় যুব মহিলা লীগের এক নেত্রীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবার সময় চৌদ্দ বছর বয়েসী তার স্পেশাল চাইল্ড তূর্য বলছিলো–‘মা আমার সব। আমি অসুস্থ। মা ছাড়া আমি বাঁচবো কিভাবে’? আদালত থেকে কারাগারে নিয়ে যাবার সময় ওর মা শর্মি কাঁদতে কাঁদতে বলছিলো–‘আমার বাচ্চার একটা অপারেশন হয়েছে। প্রতিবন্ধী বাচ্চা। সারা রাত অষুধ দিতে হয়। মা বাবা ছাড়া ওকে দেখার কেউ নেই।’ ভিডিওটা আমি দেখেছিলাম। কিন্তু তখন আমি চিনতে পারিনি শর্মিকে। যদিও চেনার কথা ছিলো। কারণ শর্মিকে আমি চিনি। ওর বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাটাকে আমি চিনি। চিনি বাচ্চার বাবাটাকেও!

তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু আমার বিশেষ প্রীতিভাজন একজন সাংস্কৃতিক কর্মী, আবৃত্তিশিল্পী। রবীন্দ্রভারতী থেকে পিএইচডি ডিগ্রিধারী। বাংলা একাডেমির একজন কর্মকর্তা।

গেলো এপ্রিলের শুরুর দিকে নিপু একদিন বললো আমার একটা স্পেশাল চাইল্ড আছে আপনি তো জানেন। ওকে সারাক্ষণ টেক কেয়ার করতে হয় শর্মি আর আমাকে। ওর নাম তূর্য। তূর্য আপনার লেখা পড়ে নিয়মিত। আপনার সঙ্গে একদিন কথা বলতে চায় তূর্য।

পরেরদিই কথা হলো তূর্যের সঙ্গে। আমি জানতাম স্পেশাল চাইল্ডরা কোনো কোনো ক্ষেত্রে বিশেষ মেধাসম্পন্ন হয়। আলাপের শুরুতেই মাত্র চৌদ্দ বছর বয়েসী তূর্য আমাকে চমকে দিলো রীতিমতো। এতো চমৎকার গুছিয়ে কথা বলতে পারে ছেলেটা যে আমাকে বিস্মিত হতেই হলো।

মনে আছে তূর্য বলেছিলো, চাচু তোমার ছড়া খুব ভালো হয়। আমি পড়ি। ইউনুসকে নিয়ে তোমার ছড়াগুলো খুবই শক্তিশালী। তবে বঙ্গবন্ধুকে নিয়ে তোমার ছড়াগুলো সবচে সুন্দর। তোমার ছন্দগুলো চমৎকার। তুমি খুব ভালো। তুমি দেশে এলে আমার সঙ্গে দেখা করো। বাবা আমাকে নিয়ে যাবে তোমার কাছে। বাবার কাছে অনেক গল্প শুনেছি তোমার। একদিন আমি আড্ডা দিতে চাই তোমার সঙ্গে।

বিস্মিত ও আনন্দিত কণ্ঠে আমি বলেছিলাম, নিশ্চয়ই চাচু। তোমাকে দেখতে আমিই আসবো তোমার বাবার সঙ্গে। তোমার সঙ্গে দারুণ একটা আড্ডা হবে একদিন।

কিন্তু তূর্যের সঙ্গে আমার কোনোদিনই দেখা হবে না। আজ বাংলাদেশ সময় রাতে তূর্য মরে গেছে! ওর মাকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিলো তূর্য তখন বলেছিলো ‘মা ছাড়া আমি বাঁচবো কিভাবে’? তূর্য ঠিকই বলেছিলো। আহারে! ….

তোমার অনন্তযাত্রা শান্তিময় হোক চাচু। অনেক কষ্ট পেয়েছো তুমি সুন্দর এই পৃথিবীতে। জীবনের শেষ কয়টা দিন মাকে ছাড়া একলা একা কী যে কষ্টের ভেতর দিয়ে গেলে তুমি! আমাদের অক্ষমতাকে তুমি ক্ষমা করে দিও তূর্য। অমৃতলোকে পরম শান্তিতে থেকো তুমি ছোট্ট বন্ধু!

রাষ্ট্র অমানবিক হলে, বর্বর ও নিষ্ঠুর হলে তার শিশুরা কষ্ট পায়। মরে যায়। মায়ের কষ্টের কথা নাই বা বলি….

অটোয়া ২৭ নভেম্বর ২০২৬

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑