নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বেস্টসেলার বই ‘ফায়ার ইউর বস’ (FIRE YOUR BOSS)-এর বাংলা অনুবাদ প্রকাশ করতে যাচ্ছে বইপত্র প্রকাশন। অমর একুশে বইমেলা ২০২৭-এ বইটি পাঠকের হাতে পৌঁছাবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
জাপানের টোকিওতে বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক মোটিভেশনাল স্পিকার ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও হেমি হোসাইনের সঙ্গে আলোচনার পর বইটির বাংলা অনুবাদ ও প্রকাশনা সংক্রান্ত কপিরাইট চুক্তি সম্পন্ন হয়েছে। বইটি অনুবাদ করছেন মজনু শাহ।
প্রকাশক জানান, কর্মজীবন, আত্মবিশ্বাস, উদ্যোগ ও ব্যক্তিগত সাফল্যের পথে পাঠককে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে বইটি।
ছবিতে: ‘ফায়ার ইউর বস’ বইয়ের লেখক হেমি হোসাইন ও বাংলা অনুবাদকৃত বইয়ের প্রকাশক মাহবুবুর রহমান বাবু।
বইয়ের নাম: ফায়ার ইউর বস (FIRE YOUR BOSS) লেখক: হেমি হোসাইন অনুবাদ: মজনু শাহ প্রকাশক: বইপত্র প্রকাশন প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৭

