📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
কমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণকমিউনিটিটোকিওতে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ মঞ্চস্থ করলেন জাপানি শিক্ষার্থীরারাজনীতিশেখ হাসিনার হয়ে রয়টার্সে বক্তব্য দেওয়া কে এই মোজাম্মেল আলীশোবিজমিস ইউনিভার্সে মাহিকে ভোট দেবেন যেভাবেশোবিজমিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি: টপ ৩০-এ যেতে ভোটের আহ্বানশোবিজবগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খানরাজনীতি১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাখেলাধুলাকিংবদন্তিদের আড্ডায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসানরাজনীতিবিএনপির কাঁধে চেপে জামাতের শাসন? — মাসুদ কামালের মন্তব্যজাপানজাপানে বাংলায় ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিয়ে শাহাদাত হোসেনের আহ্বানমতামতপ্রয়াত সাংবাদিক মঞ্জুরুল হককে নিয়ে স্মৃতিচারণ

দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চাইলেন ছয় ব্রিটিশ রাজনীতিক

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড যেন কার্যকর না করা হয়—বাংলাদেশের কাছ থেকে এমন নিশ্চয়তা আদায়ে উদ্যোগ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ছয়জন রাজনীতিক।

ভারতের দ্য ইকোনমিক টাইমস ও যুক্তরাজ্যের ইস্টার্ন আই-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ অক্টোবর যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরে (এফসিডিও) পাঠানো এক চিঠিতে তাঁরা এ আহ্বান জানান। চিঠিতে স্বাক্ষর করেছেন কনজারভেটিভ পার্টির এমপি বব ব্ল্যাকম্যান, ডিইউপির এমপি জিম শ্যানন, এসএনপির এমপি সিমাস লোগান, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক।

চিঠিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষ পর্যালোচনার দাবি জানানো হয়েছে। দেশে ফেরার পথে, আদালতে হাজিরার সময় কিংবা আটক অবস্থায় তিনি যেন নির্যাতন, গুম বা শারীরিক হামলার শিকার না হন, সে নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা।

এ ছাড়া শেখ হাসিনা যেন নিজের পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেন, রায় ও সাজা চ্যালেঞ্জ করার ন্যায্য সুযোগ পান এবং যেকোনো আটকাদেশ স্বাধীন বিচারিক পর্যালোচনার আওতায় থাকে—সে বিষয়েও যুক্তরাজ্যের ভূমিকা চেয়েছেন ওই রাজনীতিকেরা। মামলার অমীমাংসিত প্রমাণ ও বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে স্বাধীনভাবে খতিয়ে দেখারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের খবর অনুযায়ী, ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনার আইনজীবীরা সম্প্রতি নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন। তবে সরকার সে আবেদন নাকচ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা একজন ‘পলাতক অপরাধী’ এবং ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চায় বাংলাদেশ।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑