📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
f ▶
ব্রেকিং নিউজ
শিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ডশিক্ষাব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপবাংলাদেশথার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বরশিক্ষাপাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠনসাহিত্যস্পেশাল চাইল্ড তূর্যের সঙ্গে আমার আড্ডা দেয়া হলো না…ফিচার“ইতিহাস কখনো বিকৃত করা যায় না”: একাত্তরের স্মৃতিচারণে মেজর হাফিজ উদ্দিনরাজনীতিশেখ হাসিনা আমাকে বলেছেন, তিনি দেশে ফিরবেনই, কোনো বাধা মানবেন নামতামতশেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন সমীকরণ, চলছে ‘গলফ কূটনীতি’: ওটিএন বাংলার বিশ্লেষণবাংলাদেশকিছু কিছু মৃত্যু আমাদের অপরাধী করে দেয়রাজনীতিগোপালগঞ্জে আওয়ামী লীগের মশাল মিছিলে হাজারো মানুষের সমাগমবাংলাদেশদিয়াবাড়ীতে বিএনপি কার্যালয়ে আগুন, জুলাই স্মৃতি জাদুঘরের সামনে বাসে অগ্নিকাণ্ডশিক্ষাব্যারিস্টার ফুয়াদের মন্তব্যের প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপবাংলাদেশথার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সোমবার, উদ্বোধন ১৬ ডিসেম্বর

পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন:FacebookXLINE

নিজস্ব প্রতিবেদক

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে প্রায় ৭০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বঞ্চিত প্রেস মালিকদের অভিযোগ, দরপত্র প্রক্রিয়ায় প্রাক্কলিত দর ফাঁস, দর বাড়ানো এবং কয়েকটি প্রতিষ্ঠানের যোগসাজশে কাজ বণ্টন করা হয়েছে। অভিযোগটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপনের পর সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যাকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। এদিকে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

অভিযোগকারীদের তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বই ছাপায় ফরমাপ্রতি গড় কার্যাদেশ দর ছিল ২ টাকা ৩১ পয়সা। ২০২৭ শিক্ষাবর্ষে তা বেড়ে ৩ টাকা ৩২ পয়সা হয়েছে, অর্থাৎ প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি। এতে বাড়তি ব্যয়ের পরিমাণ প্রায় ২৫২ কোটি টাকা বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, ৭ জুন দরপত্র চালুর পর ২১ জুন প্রাক্কলিত দর বাড়ানো হয়। ষষ্ঠ-সপ্তম এবং অষ্টম-নবম ও দশম শ্রেণির দরপত্র একই দিনে খোলায় দরদাতাদের মধ্যে সমঝোতার সুযোগ তৈরি হয়। এ ছাড়া সিন্ডিকেটের বাইরে থাকা ১০ থেকে ১৫টি প্রতিষ্ঠান বিভিন্ন লটে সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পায়নি বলে অভিযোগ করা হয়েছে।

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এসব অভিযোগ অস্বীকার করেছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, বর্তমানে টেন্ডারসহ সব প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়, ফলে অনিয়মের সুযোগ নেই। সংস্থার সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ করা হয়েছে; তারা তদন্ত করে দেখুক কোনো দুর্নীতি বা অনিয়ম হয়েছে কি না। সদস্যসচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস বলেন, কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি; শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর কিছু ঠিকাদারের কাছে আগেই ফাঁস হয়েছিল। অভিযানে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্যতালিকা ও ৪২৩তম বোর্ডসভার কার্যবিবরণীসহ বিভিন্ন নথি সংগ্রহ করা হয়। ৮ নভেম্বর জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিযোগ উত্থাপিত হয়। তবে অভিযান-পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা বা চার্জ গঠনের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন:FacebookXLINE

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।

↑