সাম্প্রতিক :
ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ৭ মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রশক্তি ও শিবিরের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে আগুন কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন বিএনপির এমপি মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই রাজধানীতে সয়াবিন তেল সরবরাহে সংকট, বেড়েছে দামও ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েটের নাম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই তালিকায় নেই দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম।

শনিবার সন্ধ্যায় ঘোষিত তালিকা প্রকাশের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটি দলের প্রাথমিক তালিকা। প্রয়োজন মনে করলে যেকোনো আসনে পরিবর্তন বা সংশোধন আসতে পারে।”

ঘোষিত তালিকা অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানকে এবার প্রার্থী করা হয়নি। একইভাবে বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর।

তাছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশীদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নামও নেই তালিকায়।

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও আলোচিত নেতা রুমিন ফারহানাকেও মনোনয়ন তালিকায় রাখা হয়নি। ঢাকার ১০ নম্বর আসনে পূর্বে প্রার্থী হওয়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবিও তালিকার বাইরে রয়েছেন।

মাগুরার আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন—তিনিও বাদ পড়েছেন সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের কারণেই স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদকে তালিকায় রাখা হয়নি।

তবে কিছু আসনে প্রয়াত সিনিয়র নেতাদের পরিবারের সদস্যরা মনোনয়ন পেয়েছেন। জানা গেছে, তাদের মৃত্যুর পর ওই আসনগুলোতে পরিবারের সদস্যদের প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com