সাম্প্রতিক :
ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ৭ মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রশক্তি ও শিবিরের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে আগুন কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন বিএনপির এমপি মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই রাজধানীতে সয়াবিন তেল সরবরাহে সংকট, বেড়েছে দামও ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি

বিদেশি ‘সরকার পরিবর্তন বা জাতি গঠনের’ মার্কিন নীতির দিন শেষ: তুলসী

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে অন্য দেশের ‘শাসন পরিবর্তন বা জাতি গঠনের’ যুক্তরাষ্ট্রের পূর্বের কৌশল এখন অতীত বলে মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে আয়োজিত ‘মানামা সংলাপ’-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

তুলসী গ্যাবার্ড বলেন, “কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এমন এক চক্রে আটকে ছিল, যেখানে শাসনব্যবস্থা পরিবর্তন ও জাতি গঠনের প্রচেষ্টা ছিল অন্তহীন এবং প্রায়শই বিপরীতমুখী। এর ফলে আমরা যে উদ্দেশ্য অর্জন করতে চেয়েছি, তার উল্টো ফল হয়েছে।”

তিনি আরও বলেন, “এটি ছিল এমন এক নীতি, যেখানে অন্য দেশের সরকারকে উৎখাত করে আমাদের নিজের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হতো। আমরা এমন সংঘাতে জড়াতাম, যা আমরা পুরোপুরি বুঝতাম না— ফলে মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি হতো। ফলাফল হলো কোটি কোটি ডলার ব্যয়, অগণিত প্রাণহানি এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি।”

তুলসীর এই মন্তব্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্পের অবস্থানের প্রতিফলন বলেও বিশ্লেষকরা মনে করছেন।

ট্রাম্প তার প্রথম মেয়াদে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি চুক্তি সম্পাদন করেছিলেন, যা ২০২১ সালে বাইডেন প্রশাসনের সময় অরাজকতার মধ্য দিয়ে শেষ হয়।
এ ছাড়া, সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারাকে প্রকাশ্যে সমর্থনও জানিয়েছেন ট্রাম্প— যিনি একসময় ইরাকের একটি মার্কিন কারাগারে বন্দী ছিলেন।

তবে দক্ষিণ আমেরিকায় যুদ্ধজাহাজ মোতায়েন, মাদকবাহী জাহাজে হামলা কিংবা ভেনেজুয়েলায় সিআইএ-কে গোপন অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার মতো বিতর্কিত বিষয়ে তুলসী কোনো মন্তব্য করেননি। যদিও এসব পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্লেষকদের মধ্যে ট্রাম্প প্রশাসনের ‘নতুন শাসন পরিবর্তন কৌশল’ নিয়ে প্রশ্ন উঠেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com