সাম্প্রতিক :
ভারত থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে। ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ৭ মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রশক্তি ও শিবিরের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তার হাদি হত্যা মামলার দুই আসামিকে দ্রুত দেশে ফেরানো হবে: আইজিপি ইরান ঘিরে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে আগুন কারামুক্ত আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুল দিয়ে বরণ করলেন বিএনপির এমপি মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই রাজধানীতে সয়াবিন তেল সরবরাহে সংকট, বেড়েছে দামও ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়: রাষ্ট্রপতি

বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।

বিএনপির মিডিয়া সেলের তথ্যানুসারে, যোগদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান, এবং কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপি সূত্রে জানা গেছে, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের যোগদানকে দলটি “নতুন প্রজন্মের দেশপ্রেমিক তরুণদের আগমন” হিসেবে দেখছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের অনেকেই ধীরে ধীরে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন বলেও সূত্র জানায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com