সাম্প্রতিক :
প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন পেপ্যাল শিগগিরই বাংলাদেশে চালু: ফ্রিল্যান্সারদের দীর্ঘ অপেক্ষার অবসান বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’ ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! নিরাপত্তা ঝুঁকির কারণে এই বছর শিবুইয়ার নববর্ষ কাউন্টডাউন বাতিল রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেলেন জাফর ফিরোজ আসন্ন জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় কারিগরি ত্রুটিতে বাদ পড়া ৮ জনকে উত্তীর্ণ ঘোষণা

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন দুই সামরিক ঘাঁটি স্থাপন করল ভারত

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এবং আসামের ধুবরিতে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অল্প সময়ের মধ্যে এই দুটি সামরিক স্থাপনা চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের কাছে নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক্স অ্যাকাউন্টে জানানো হয়, “আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে ‘ব্রহ্মাস্ত্র কর্পস’-এর মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

তিনি দ্রুত সময়ে ঘাঁটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন এবং সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি উদীয়মান নিরাপত্তা পরিস্থিতি ও সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য হুমকি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন সামরিক স্টেশন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের এই নতুন সামরিক কার্যক্রম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, বিশেষ করে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com