সাম্প্রতিক :
প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন পেপ্যাল শিগগিরই বাংলাদেশে চালু: ফ্রিল্যান্সারদের দীর্ঘ অপেক্ষার অবসান বাংলাদেশ ও পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ ও স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’ ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! নিরাপত্তা ঝুঁকির কারণে এই বছর শিবুইয়ার নববর্ষ কাউন্টডাউন বাতিল রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রি করছে পাকিস্তান মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেলেন জাফর ফিরোজ আসন্ন জাতীয় নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় কারিগরি ত্রুটিতে বাদ পড়া ৮ জনকে উত্তীর্ণ ঘোষণা

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর নিজ বাসভবনে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন এবং রাতে সার্কিট হাউসেই অবস্থান করবেন।

আগামীকাল রবিবার সফরের শেষ দিনে আবারও গার্ড অব অনার গ্রহণ করে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com