ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি

  • আপডেটের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া ও নোয়াখালীসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি এবং উপসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে নতুন করে ডিসির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জ, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে।

নতুনভাবে নিয়োগ পাওয়া ৯ জেলার ডিসিরা হলেন—
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা), বিএডিসির সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ), বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার (সাতক্ষীরা), স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন (বাগেরহাট), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স ম জামশেদ খোন্দকার (খুলনা), রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া) এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান (ভোলা)।

অন্যদিকে, বেশ কয়েকজন বর্তমান জেলা প্রশাসককে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন— হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান (জনপ্রশাসন মন্ত্রণালয়), মাগুরার ডিসি ওহিদুল ইসলাম (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ (খাদ্য মন্ত্রণালয়), নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদ (স্বাস্থ্যসেবা বিভাগ), পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), বগুড়ার ডিসি হোসনা আফরোজ (বিদ্যুৎ বিভাগ) এবং ঢাকার ডিসি তানভীর আহমেদ (মন্ত্রিপরিষদ বিভাগ)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী বছরকে সামনে রেখে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে, যাতে মাঠ প্রশাসনে কার্যক্রম আরও গতিশীল হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com