ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটকের ছয় ঘণ্টা পর মায়ের মুচলেকায় ছাড়া পেয়েছে কিশোর নিজন আমিন খান। মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে নিজন জানান, তাকে সতর্ক করে বলা হয়েছে—আবার ধানমণ্ডিতে দেখা গেলে পুনরায় গ্রেপ্তার করা হবে।

ভিডিওতে নিজন বলেন, “আমাকে মুচলেকা দিতে হয়েছে। তারা বলেছে, আমাকে যদি আবার ধানমণ্ডিতে দেখে, তাহলে আমাকে আবার গ্রেপ্তার করা হবে।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমি আবারও ধানমণ্ডিতে যাব। আর এই ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার এক তীর্থস্থান হিসেবে পরিচিত হবে—এটাই আমার আশা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *