গাজীপুরে আবারও ৩.৩ মাত্রার ভূমিকম্প

গাজীপুরে আবারও মাইনর মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে জানান, এটি ক্ষুদ্র মাত্রার ভূমিকম্প হলেও উৎপত্তিস্থল ছিল রাজধানীর পাশের এলাকা সাভারের বাইপাইল।

একদিন আগেই, শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন জেলায় কয়েকশ মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। টানা দুদিনের ভূমিকম্পে জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *