সাম্প্রতিক :
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও এসএডিসিএস-এর মধ্যে দ্বিপাক্ষিক সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত পাঁচ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ কোটি ডলার ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প ঢাকার তিন স্থানে আজও অবরোধ কর্মসূচি বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ নাহিদের অফিস নয়, গুলিবর্ষণ হয়েছে আবাসন কোম্পানির কার্যালয়ে: পুলিশ লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট কাল রাজধানীর তিন স্থানে অবরোধের ঘোষণা দিয়ে সায়েন্স ল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা

‘আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’: শাহজাহান চৌধুরী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নির্বাচনকে প্রভাবিত করতে প্রশাসনকে ‘নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার’ বক্তব্যের পর আবারও নতুন এক বিতর্কিত বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তার সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে তিনি এ বক্তব্য দেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়—
“আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। অনেক জন নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার। আমাকে যারা চিনেনি, তারা এখন মাটির নিচে। আল্লাহ আমার পাশে আছেন, আমার জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আমাকে এরকম মর্যাদা দিয়েছেন।”

তিনি আরও বলেন, “চুদুর বুদুর করিও না। লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। ধন-সম্পদ চাইনি, পরিবারের জন্যও কিছু চাইনি। আজ আপনাদের কাছে এসেছি শুধু দোয়ার জন্য।”

নিজ এলাকার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি বলেন, “এই চরতি আমার শায়েখ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এই এলাকার মানুষ ও মাটিকে সম্মান করি। এখানে আর কোনো রাজনীতি নেই; সাতকানিয়া–লোহাগাড়ার একটিই মার্কা—দাঁড়িপাল্লা।”

উল্লেখ্য, এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনের কর্মকর্তাদের ‘কব্জায় আনা’ এবং ‘নিজেদের কথায় পরিচালিত করার’ আহ্বান জানিয়ে বক্তব্য দেন। সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তাকে শোকজ করে কেন্দ্রীয় জামায়াত। সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com