সাম্প্রতিক :
নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জাপানে ন্যাপথা-জাত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাবে: তাকাইচি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ, শ্রমিকদের অবদানে শ্রদ্ধা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার ঢাকা বার নির্বাচন : ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট শোওয়া শতবার্ষিকীতে জাপানের প্রধানমন্ত্রী দেশে আশার আলো জাগানোর অঙ্গীকার করেছেন

টোকিও ডিফলিম্পিককে অলিম্পিক, প্যারালিম্পিকের সমতুল্য বলে অভিহিত করলেন আইসিএসডি প্রেসিডেন্ট

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

টোকিও ২০২৫ শ্রবণ প্রতিবন্ধীদের অলিম্পিক বা ডিফলিম্পিক সফলভাবে সমাপ্ত হয়েছে নজিরবিহীন দর্শক উপস্থিতির মধ্য দিয়ে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার ভেন্যুগুলোতে দর্শক সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৮০ হাজারে—যা প্রাথমিক লক্ষ্যমাত্রা ১ লাখের চেয়ে প্রায় তিনগুণ বেশি। আয়োজকদের মতে, এই ব্যাপক সাড়া প্রমাণ করে খেলাধুলার শক্তি মানুষকে কত দ্রুত একত্র করতে পারে।

জাপান এবারই প্রথম আয়োজন করল শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য বিশ্বের অন্যতম বড় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। ১৫ নভেম্বর শুরু হওয়া ডিফলিম্পিক টানা ১২ দিন বিভিন্ন ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে টোকিওতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়া কমিটির (ICSD) প্রেসিডেন্ট অ্যাডাম কোসা এবং কর্মকর্তারা। প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, গেম পরিচালনা, প্রযুক্তি ব্যবহার, সুযোগ-সুবিধা ও সরঞ্জাম—সবকিছুকেই তিনি আন্তর্জাতিক মানের বলে আখ্যা দেন।

কোসা জানান, বহু আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন টোকিও ডিফলিম্পিককে বিশেষ এক আয়োজন হিসেবে মূল্যায়ন করেছে। বিশেষ করে দর্শকে ভরপুর ভেন্যুগুলো তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, গেমসের এই সাফল্য শুধু শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়া নয়, বরং বিশ্ব ক্রীড়া অঙ্গনে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

তার মতে, প্রতিযোগিতা আয়োজন, দর্শক আগ্রহ ও আন্তর্জাতিক অংশগ্রহণের দিক থেকে ডিফলিম্পিক এখন অলিম্পিক এবং প্যারালিম্পিকের সমমানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com