সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

সরকারের রাষ্ট্রসংস্কার শুধুই ফাঁকা বুলি: টিআইবি

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ-২০২৫-এর চূড়ান্ত অনুমোদনে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অভিযোগ করেছে, ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত রেখে দুদককে আরও স্বাধীন ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে যে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের প্রস্তাব ছিল—তা বাদ দিয়েই উপদেষ্টা পরিষদ অধ্যাদেশটি অনুমোদন করেছে। টিআইবির মতে, সংস্কারবিরোধী শক্তির প্রভাব ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণেই এমন একটি কৌশলগত সুপারিশ বাদ পড়েছে, যা রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার দুর্বলতার প্রকাশ।

টিআইবি জানায়, জুলাই সনদে স্বাক্ষরকারী সব রাজনৈতিক দলের পূর্ণ সম্মতিতে এই কমিটি গঠনের প্রস্তাব যুক্ত হয়েছিল। এমনকি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও প্রস্তাবটির বিষয়ে ইতিবাচক ছিল। তবুও চূড়ান্ত অধ্যাদেশে তা অন্তর্ভুক্ত না হওয়ায় টিআইবি গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির মূল্যায়ন অনুযায়ী, জন্মলগ্ন থেকেই দুদক জনআস্থার সংকটে ভুগছে এবং ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হওয়ায় এটি বিরোধীদের হয়রানির হাতিয়ার হিসেবে পরিচিতি পেয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিগত দুই দশকের অভিজ্ঞতা বিবেচনায় ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছিল। এই কমিটি ষাণ্মাসিক পর্যালোচনা, গণশুনানি এবং নীতিগত পরামর্শের মাধ্যমে দুদককে প্রকৃত অর্থে নিরপেক্ষ, স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারত। তাঁর ভাষায়, সরকার এই কৌশলগত সুপারিশের গুরুত্ব অনুধাবনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও প্রশ্ন তোলেন—জুলাই সনদে যেখানে ১১টি সংস্কার কমিশন প্রতিষ্ঠার মতো যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে দুদকের জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ বাদ দিয়ে সরকার কি সবাইকে বোঝাতে চাইছে যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি কেবলই মুখের কথা? নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদের অন্তত সাতজন সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

টিআইবির এই প্রতিক্রিয়া দুদক অধ্যাদেশ নিয়ে দেশে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং দুর্নীতি দমন ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবমুক্তি নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com