সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।

এ ছাড়া, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশের অভ্যন্তরে থাকা তিন শ্রেণির নাগরিক—নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকাসহ জেলার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটার—এঁরাও পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন। তাদের জন্য ২৫ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনের নিবন্ধন সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

শনিবার ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহামদ খান এই তথ্য নিশ্চিত করে বলেন, নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পরদিন থেকেই বিশ্বব্যাপী অঞ্চলভিত্তিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। পরে রাজনৈতিক দল এবং প্রবাসীদের অনুরোধের পর সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়।

শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারের বেশি নারী। সর্বোচ্চ নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে—৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্রে ১৯ হাজার, সিঙ্গাপুরে ১১ হাজার, মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com