সাম্প্রতিক :
১৭ বছর পর লন্ডন থেকে এক মুফতি এসেছে দেশে, তারেক রহমানকে নিয়ে জামায়াত প্রার্থীর কটাক্ষ ছেলে ১০ দলীয় জোটের প্রার্থী, বাবা মাঠে ধানের শীষে বিশ্বকাপ না খেলায় বাংলাদেশের ‘লস’ হবে ৩৩০ কোটি টাকা! জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি সম্পর্ক অশনিসংকেত: ফরহাদ মজহার এবার সংসদ নির্বাচনে লড়ছেন ১৯৮১ প্রার্থী পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ছুটি পাবেন না যেসব সরকারি চাকরিজীবী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হলেন সাখাওয়াত টিপু

মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

তারাগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা দম্পতি যোগেশ চন্দ্র রায় (৬৮) এবং তার স্ত্রী সুবনা রায়কে। শনিবার (৬ ডিসেম্বর) রাতের কোনো এক সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ছাইয়ুম হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত যোগেশ চন্দ্র রায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তারা বহু বছর ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। দম্পতির বড় ছেলে সুবেন চন্দ্র রায় জয়পুরহাটে এএসআই হিসেবে কর্মরত এবং ছোট ছেলে রাজেশ খান্না রায় ঢাকায় পুলিশ বিভাগে চাকরি করেন।

বাড়ির কাজের লোক দীপক রায় জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি বাড়ির গেটে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে মই ব্যবহার করে বাড়ির ভেতরে প্রবেশ করেন। এরপরই তারা ঘরের ভেতর দম্পতির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com