সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে সড়কে নেমেছেন তার সমর্থকরা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বন্দর নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন তারা। সড়কে বসে স্লোগান দিতে থাকায় ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

এদিকে একই রাতে ‘ছাত্র-জনতা’ ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকা থেকে আওয়ামী লীগ আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিল এলাকার বাসভবনের দিকে যায়। সেখানে প্রথমে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বিক্ষুব্ধরা বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যস্ত রয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে হাদির মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায়ও বিক্ষোভ দেখা গেছে। সেখানে একদল যুবক চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর
Japan Bangla Press © 2025. All Rights Reserved.
Site Customized By NewsTech.Com